Logo
জীবনী

রাসেল ইব্রাহীম

প্রকাশিত: Jun 16, 2026 - 04:43 PM
65 বার পঠিত
রাসেল ইব্রাহীম

রাসেল ইব্রাহীম (জন্ম: ৩ জানুয়ারি ১৯৯৬) একজন বাংলাদেশী শিক্ষক, লেখক এবং গীতিকার।



প্রারম্ভিক জীবন ও শিক্ষা


রাসেল ইব্রাহীম ১৯৯৬ সালের ৩ জানুয়ারি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নুরুল আমিন এবং মাতার নাম রিনা বেগম।

তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি লাভ করেন।


কর্মজীবন


শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ আদর্শ একাডেমীতে বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা ও গান রচনা করে থাকেন।



ব্যক্তিগত জীবন


২০২৪ সালের ২৫ জুলাই রাসেল ইব্রাহীম চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহেরা শশীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দম্পতির রুমাইসা রাফা নামে একটি কন্যা সন্তান রয়েছে।


সাহিত্যকর্ম


রাসেল ইব্রাহীম বিজ্ঞান ও কথাসাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখি করেন। তাঁর প্রকাশিত ও উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:



  • বইতুমি অপরা
  • প্রেমবিদ্যা
  • চমৎকার পদার্থবিজ্ঞান (বিজ্ঞান বিষয়ক)
  • বোবাদের এই দেশে (প্রকাশিতব্য প্রথম কবিতা গ্রন্থ)


রচিত গান


গীতিকার হিসেবেও তিনি বেশ কিছু গান রচনা করেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গানগুলো হলো:

  • আমার একটা তুমি ছিল
  • মীরজাফরের বংশধর
  • আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল
  • একটা চাকরি চাই

তুই বৃষ্টি হয়ে যা