যোগদানের তারিখই শিক্ষকদের প্রথম এমপিও এর তারিখ: মাউশি
নিজস্ব প্রতিবেদক:
এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড বা পদোন্নতির আবেদন প্রক্রিয়া আরও সহজ ও জটিলতামুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এখন থেকে শিক্ষকদের চাকুরিতে যোগদানের তারিখটিই তাদের ‘প্রথম এমপিও এর তারিখ’ হিসেবে গণ্য হবে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ দিন ধরে উচ্চতর গ্রেডের আবেদনের ক্ষেত্রে প্রথম এমপিও এর সঠিক তারিখ নিয়ে এক ধরণের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। অনেক শিক্ষকেরই চাকুরি এমপিওভুক্ত হতে কয়েক মাস কিংবা বছর পার হয়ে যেত, যার ফলে উচ্চতর গ্রেডের জন্য প্রয়োজনীয় সময় বা জ্যেষ্ঠতা (Seniority) গণনা নিয়ে জটিলতা তৈরি।
এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রোগ্রামার মো. জহির উদ্দীন জানান, শিক্ষকদের বিভ্রান্তি দূর করতে এখন স্পষ্ট করা হয়েছে যে—যোগদানের তারিখই প্রথম এমপিও এর তারিখ।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মাউশির এই স্পষ্ট নির্দেশনার ফলে শিক্ষকদের উচ্চতর গ্রেডের অনলাইন আবেদন প্রক্রিয়া অনেক দ্রুত সম্পন্ন হবে। জ্যেষ্ঠতা এবং সময়সীমা নির্ধারণের জটিলতা কেটে যাওয়ায় হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক ও মাদ্রাসা শিক্ষক সরাসরি উপকৃত হবেন।