চাঁদপুরে ঢাবিয়ান– এর সভাপতি আলমগীর হোসেন বাহার
নিজস্ব প্রতিবেদক:
অধ্যাপক আলমগীর হোসান বাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৯৯৩–৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে শিক্ষাজীবন শেষ করেন।
বর্তমানে তিনি চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতা পেশায় তাঁর নিষ্ঠা, দক্ষতা, সততা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব তাঁকে শিক্ষক-শিক্ষার্থী মহলে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শিক্ষকতার পাশাপাশি তিনি সাংস্কৃতিক অঙ্গনেও বেশ সুনাম কুড়িয়েছেন।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান অধ্যাপক আলমগীর হোসেন বাহার দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও অরাজনৈতিক সংগঠন 'চাঁদপুরে ঢাবিয়ান’ এর কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, "উক্ত সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত। চাঁদপুরের যারা ঢাবিতে পড়েছে,যারা পড়ে কিংবা সামনে যারা পড়বে – সবার সহযোগিতায় উক্ত সংগঠনকে তাৎপর্যপূর্ণ/ যুগোপযোগী করে তুলতে চাই।”