জনপ্রিয় লেখক ও শিক্ষক গাজী মিজানুর রহমানের আজ জন্মদিন
নিজস্ব প্রতিবেদক।।
গাজী মিজানুর রহমান একজন জনপ্রিয় লেখক, বিসিএস ক্যাডার (সাধারণ শিক্ষা), মোটিভেশনাল স্পিকার এবং ক্যারিয়ার কনসালট্যান্ট। সফল মেন্টর ও ক্যারিয়ার গাইড হিসেবে তিনি অত্যন্ত সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী সরকারি চাকরি ও ব্যাংক জবের পাশাপাশি তরুণদের মোটিভেশন ও সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছ।২৫ অক্টোবর (আজ) জীবনের আরও একটি বসন্ত পেরিয়ে নতুন বছরে পা রাখলেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তা।
জন্মদিন উপলক্ষে শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। দিনটি সম্পর্কে অনুভূতি জানতে চাওয়া হলে গাজী মিজানুর রহমান বলেন,"জীবন থেকে আরও একটি বছর চলে গেল। পাঠকদের ভালোবাসা আর দোয়াই আমার পথচলার মূল প্রেরণা। আগামী দিনগুলোতেও তরুণদের ক্যারিয়ার গঠন এবং শিক্ষামূলক কাজের মাধ্যমে সমাজের কল্যাণে অবদান রেখে যেতে চাই।"
উল্লেখ্য যে, লেখক হিসেবে পাঠকমহলে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা । তার লেখা বেশ কিছু বই রকমারিসহ বিভিন্ন বুকশপে বেস্টসেলার তালিকায় স্থান করে নিয়েছে। তাঁর অধিক জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে –১৯ তম শিক্ষক নিবন্ধন Analysis,বিসিএস প্রিলিমিনারী অ্যানালাইসিস,
এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ ভাইভা এনালাইসিস,তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে,ঘুরে দাঁড়াও আরেকবার,ক্যারিয়ার ইন্টেলিজেন্স,পড়ালেখায় মনোযোগী হওয়ার কৌশল ইত্যাদি।