অনুপ্রেরণা বিডি অনলাইন পোর্টালের সম্পাদক রাসেল ইব্রাহীম
অবিডি সংবাদ
রাসেল ইব্রাহীম পেশাগত জীবনে একজন শিক্ষক হলেও লেখালেখি তাঁর নেশা। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন। ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ থেকে তিনি অনুপ্রেরণা বিডি ডট কম অনলাইন নিউজপোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা ও সাহিত্য সংশ্লিষ্ট পত্রিকা, তাই দায়িত্ব পালন করতে আমি আগ্রহ প্রকাশ করেছি।
উল্লেখ্য যে, onupreronabd.com একটি ব্যতিক্রমী অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সংবাদ সংগ্রহের জন্য কোনো নির্দিষ্ট প্রতিনিধি নেই। মূলত বাংলাদেশসহ বিশ্বের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মানসম্মত লেখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশ করা এবং তাদের অনুপ্রাণিত করাই এই পোর্টালের মূল লক্ষ্য।শিক্ষক বা শিক্ষার্থীদের যেকোনো সৃজনশীল ও মানসম্মত লেখা পোর্টালের ফেসবুক পেজের কমেন্ট বক্সে কিংবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে কর্তৃপক্ষ তা প্রকাশ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে, সাধারণ লেখক, পাঠক এবং প্রতিটি সৃজনশীল ও মননশীল মানুষের মানসম্মত লেখা প্রকাশেও অনুপ্রেরণা বিডি সর্বদা অঙ্গীকারবদ্ধ।